,

মাহবুব তালুকদার আর নেই

স্টাফ রিপোর্টার \ সাবেক নির্বাচন কমিশনার ও লেখক মাহবুব তালুকদার (৮০) মারা গেছেন। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১টায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের বড় মেয়ে আইরিন মাহবু্ব।

তিনি জানান, বেশ কয়েক বছর ধরে মাহবুব তালুকদার মূত্রথলির ক্যানসারসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি এভারকেয়ার হাসপালে চিকিৎসা নিয়েছিলেন। শারীরিক অবস্থা ভালো হওয়ায় সেখান থেকে বাসায় নিয়ে এসেছিলাম। আজ হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় সকাল সাড়ে ১১টায় তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্যক্তিজীবনে মাহবুব তালুকদার ৩ সন্তানের জনক। তার বড় মেয়ে ডা. আইরিন মাহবু্ব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের ১ জন কানাডায় ও ১ জন আমেরিকায় থাকেন।

মাহবুব তালুকদার তার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন গুরুত্বপূর্ণ বই। তার পরিচিতি শুধু সাবেক সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনারই নয়, তিনি বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ লেখকও।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ