,

ট্রাম্পের বাড়িতে তল্লাশির নথির হলফনামা প্রকাশ করেছে মার্কিন আদালত

আন্তজার্তিক ডেস্ক  \ মার্কিন সাবেক প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে পাওয়া নথির হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। মার্কিন বিচার বিভাগ যেসব ডকুমেন্টস প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে এফবিআই বিচারকদের জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তারা যে তল্লাশি চালিয়েছে সেখান থেকে বিচারে বাধা দেয়ার কিছু প্রমাণ তারা পেয়েছে।

তদন্ত কর্মকর্তারা বলেছেন, ট্রাম্পের বাড়ি মার-এ-লাগোতে সংবাদপত্র ও ম্যাগাজিনের সাথে অতি গোপনীয় নথিও মজুদ করে রাখা হয়েছিলো। মার্কিন বিচার বিভাগ বলছে যে তল্লাশির যে হলফনামা আদালতে দেয়া হয়েছে, সেটি তারা সেন্সর করে প্রকাশ করেছে। উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিকের সাক্ষ্য সুরক্ষা দিতে এটি করা হয়েছে। ট্রাম্প এ তদন্তকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ ওই হলফনামা প্রকাশ করে।

এফবিআই এজেন্টরা গত আট আগস্ট মিস্টার ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালায় এবং ওই সময় একটি সিন্দুক ভেঙ্গে ফেলা হয়। মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন সরকারি কাগজপত্র ট্রাম্প কিভাবে ব্যবহার করেছেন, তা নিয়ে একটি তদন্তের অংশ হিসাবে এই তল্লাশি চালানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ