স্টাফ রিপোর্টার \ ঢাকা মহানগরীর সবুজবাগ, মুগদা এবং কদমতলী এলাকা থেকে ময়মনসিংহ জেলায় সংঘটিত দূর্ধর্ষ ডাকাতি মামলার পলাতক প্রধান আসামীসহ ডাকাত দলের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর সবুজবাগ, মুগদা, এবং কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দূধর্ষ ডাকাত দলের প্রধান মোঃ আরিফ (২৫) অপর সহযোগী আজগর আলী (২০), মোঃ শাকিব (২০), এবং মোঃ আব্দুল খালেক (৪৩) দেরকে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ১ টি সেনা বাহিনীর পোশাক সদৃশ্য প্যান্ট , ১০ টি মোবাইল ফোন, ১০ টি সীমকার্ড এবং নগদ ১৩,০০০/- টাকা জব্দ করে র্যাব সদস্যরা।
ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলায় ভোজ্যতেলবাহী ট্রাক ও রঙ্গিন লাইট ব্যবহারের মাধ্যমে গাড়ির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল। আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।








