স্টাফ রিপোর্টার \ রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার দুপুরে গৃহকর্মী সাহিদা আক্তারের (২৫) ভাই ইউসুফ বাদী হয়ে কাফরুল থানায় অপমৃত্যুর মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসনা আফরোজ।
তিনি বলেন, গতকাল রাতে সাহিদা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় আজ তার ভাই বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
কীভাবে মারা গেছেন জানতে চাইলে এসআই হোসনা আফরোজ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মারা যাওয়ার কারণ জানা যাবে।








