,

দেশে গুম, খুন সৃষ্টি করেছে জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী

দেশে গুম, খুন সৃষ্টি করেছে জিয়াউর রহমান : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – অনেকেই এখন গুম, খুন নিয়ে কথা বলছেন, এদেশে গুম খুনের সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা মহানগর আ.লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ভোট কারচুপির কথা বলা হয়। কিন্তু এদেশে ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান। ১৫ আগস্ট শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি দেশ ও জাতির ক্ষতি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাবাকে আন্তর্জাতিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন বাঙালি তাঁকে (বঙ্গবন্ধু) মারতে পারে এটা তিনি কখনও বিশ্বাসই করতে পারেননি। যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা ১৫ আগস্টের খুনি, তাদের স্বজন ও কিছু অপরাধী দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কী হয়েছিল ঢাকা শহরে, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গেলাম, খালেদা জিয়া ক্ষমতায় এসে সে উৎপাদন কমিয়ে গেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ