,

 মেয়েকে “আত্মহত্যা প্ররোচনার” মামলায়  অভিযুক্ত  বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার- রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার  দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন  র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি বলেন, গত শনিবার  দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

এ ঘটনার পর আসামি ঢাকা থেকে পালিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মগোপনে ছিল। র‌্যাব ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার তাকে গ্রেফতার করে র‌্যাব- ১ র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার একটি স্বমন্বিত দল।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোমেন জানান সানজানা কে পড়ালেখার খরচ না দেয়া, তার বাবার ২য় বিবাহ, কাজের মেয়ে সাথে অশোভন আচরণ, ভিকটিমের মা উম্মে সালমা ওরফে মনি (৪৪)’কে ডিভোর্স দেয়া ইত্যাদি ভিকটিমকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। আত্মহত্যার পূর্বে ভিকটিমের হাতে লিখা “আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ি। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিষ্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুন ভাগ্যের সূচনা” চিরকুটটি আলোচিত হইলে আসামী গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এক একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার গফরগাঁও থেকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানানে র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ