,

ডিএনসিসি ভবনে আগুন!

স্টাফ রিপোর্টার \ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার সকাল আনুমানিক সোয়া সাতটায় আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে আগুনের বিস্তার বেশিদূর পর্যন্ত আগাতে পারেনি। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

৮ম তলার ডেকোরেশন সিলিং এর খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে যায়। এসময় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি জানান, আগুনের সঠিক উৎস খুজে বের করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখনো পর্যন্ত বিশেষ কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানান ডিএনসিসির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ