,

রাজধানীর লোকাল বাসে ২০ সেপ্টেম্বর থেকে ই-টিকিটি চালু হবে

রাজধানীর লোকাল বাসে ২০ সেপ্টেম্বর থেকে ই-টিকিটি চালু হবে

স্টাফ রিপোর্টার – দূরপাল্লার বাসগুলো ই-টিকিট কেনার ব্যবস্থা আগে ছিলই। এখন রাজধানীর লোকাল বাসেও এই পদ্ধতি চালু করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর লোকালবাসে চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে ই-টিকেটিং সহযোগী প্রতিষ্ঠান ‘যাত্রী সার্ভিসেস লিমিটেডের’ সঙ্গে পাইলট প্রকল্প হিসেবে প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতিসহ মোট ৫টি কোম্পানিতে এই সুবিধা চালু করা হচ্ছে। এ বিষয়ে একটি চুক্তি সই করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, আমরা ১০ থেকে ১৫ দিনের জন্য ঢাকার পাঁচটি সড়ককে পাইলট প্রজেক্ট হিসেবে নেব। নগরীর পাঁচটি রুটে ই-টিকেটিং পরীক্ষা করে শিগগিরই তা পুরো ঢাকায় চালু করা হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয়, সেজন্য আমরা ই-টিকেটিং সিস্টেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাউন্টারে একটি পজ মেশিন থাকবে। ওই পজ মেশিনের মাধ্যমেই যাত্রীরা টিকেট কেটে গাড়িতে উঠবেন। এজন্য আমরা একটি কোম্পানির সাথেও আলোচনা করেছি। আমরা ১০ থেকে ১৫ দিনের জন্য ঢাকার পাঁচটি সড়ককে পাইলট প্রজেক্ট হিসেবে নেব। সেখানে এই সিস্টেমের টিকেট বিক্রির পরীক্ষা করে দেখা হবে। আমরা যদি এই প্রজেক্টে সফলতা পাই, তবে আশা করছি পুরো ঢাকা শহরেই গণপরিবহনে ই-টিকেটিং সিস্টেম চালু হয়ে যাবে।

ই-টিকেটিং প্রকল্প নিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল উল্লাহ নূরী বলেন, ই-টিকেটিংয়ের মাধ্যমে একজন যাত্রীর কাছে যথেষ্ট প্রমাণ থাকবে। সে কত টাকা ভাড়া দিয়ে বাসে উঠলেন। সেই সঙ্গে মালিকও জানতে পারবে যে, তার পরিবহনে কতজন যাত্রী উঠল এবং কত টাকা ভাড়া পেল। মালিক শ্রমিক এবং যাত্রীর মধ্যে কিছুটা গ্যাপ থেকে যায় এর জন্য নানা সমস্যা ও ভুল বোঝাবুঝি হয়। আমরা চাই (বিআরটিএ), সবাইকে একসঙ্গে মিলেই উত্তরণের পথে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ