,

নতুন প্রিন্স-প্রিন্সেস অব ওয়েলস হলেন উইলিয়াম-কেট

নতুন প্রিন্স-প্রিন্সেস অব ওয়েলস হলেন উইলিয়াম-কেট

আন্তর্জাতিক ডেস্ক – প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি পেয়েছেন ব্রিটেনের রাজা চার্লসের বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধু কেট। ব্রিটেনের রাজা চার্লস তার বড় ছেলে ও পুত্রবধুকে এ উপাধি দিয়েছেন। এই দুই উপাধি আগে চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার ছিল।

রানি এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা বনে যাওয়া চার্লস তার প্রথম ভাষণে বলেছেন, উত্তরসূরী উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস বানাতে পেরে তিনি গর্বিত। রাজা হওয়ার আগ পর্যন্ত চার্লস ১৯৫৮ সাল থেকে এই প্রিন্স অব ওয়েলস উপাধি বয়ে বেড়াচ্ছিলেন।

উইলিয়াম ও কেট, দুজনের বয়সই ৪০। সাম্প্রতিক বছরগুলোতে তারা রাজপরিবারের ভেতরকার মূল দায়িত্বগুলো নিজেদের করে নিচ্ছিলেন। জনসমক্ষে নিয়মিত হাজির হওয়ার পাশাপাশি রানির শাসনের ৭০ বছর উপলক্ষে হওয়া প্লাটিনাম জয়ন্তীর মতো বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ছোট তিন সন্তান নিয়ে তাদের উপস্থিতির পরিমাণও ক্রমাগত বেড়েছে।

উইলিয়ামের মা ডায়ানা এতই জনপ্রিয় চরিত্র ছিলেন যে বিয়ে থেকে শুরু করে জীবনের অন্তিমলগ্ন পর্যন্ত তাকে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কাটাছেড়ার ভেতর দিয়ে যেতে হয়েছে। চার্লসের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর, ১৯৯৭ সালে গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সী ডায়ানার মৃত্যুতে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ শোক জানিয়েছিলেন।

রাজপরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেট তার উপাধির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কদর করলেও তিনি প্রিন্সেস অব ওয়েলস হিসেবে নিজের আলাদা পথ তৈরি করতে চান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ