,

রাজধানীতে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্কুল ছাত্রের নাম আলী হোসেন (১৬)। সে তেজগাঁও গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে আলী হোসেন বড় । তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো সে।

নিহত শিক্ষার্থীর বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় আলী। তিনি ৮টার দিকে খবর পান ছেলে রোড এক্সিডেন্ট করেছে। তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পরে তিনি আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, পৌনে ৮টার দিকে বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তিনি। তখন একটি বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের সহযোগীতায় তাকে সমরিতা হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ