,

সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি- ফখরুল

স্টাফ রিপোর্টার- রাজধানীর মিরপুরসহ সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রবিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বৃহস্পতিবার দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তাই হামলা, মামলা, গ্রেফতার, হত্যা ও নির্যাতন করেও বিএনপির আন্দোলন দমন করা যাবে না।

দলটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কাদাঁনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিএনপি নেতারা দাবি করেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিরপুরে তিনটি স্থানে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে দুপুর ১টার দিকে মিরপুর-৬ কাঁচাবাজারের সামনে মঞ্চ তৈরির অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর মঞ্চ তৈরির কাজ শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা চারদিক থেকে হামলা শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে জানা যায়, বিএনপির সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ তৈরিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এ ঘটনায় মিরপুর-৬ সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের ততৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ