,

মালদ্বীপে খেলতে যাচ্ছেন অধিনায়ক সাবিনা

স্টাফ রির্পোটার- পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর সাবিনা মালদ্বীপ রওনা হবেন।

গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হচ্ছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।

সোমবার শেষ হওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন। ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসে। তার সঙ্গী সুমাইয়াও একই ক্লাবের খেলোয়াড়।

সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন।

মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন দক্ষিণ এশিয়ার গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ