স্টাফ রিপোর্টার- খুলনার দৌলতপুর থেকে ২৯ দিন আগে নিখোঁজ হওয়া রহিমা বেগমকে ফরিদপুর থেকে জীবিত এবং অক্ষত উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।
শনিবার রাত পৌনে এগারোটার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একটি টিম ফরিদপুরের বোয়ালমারী গ্রাম থেকে তাকে উদ্ধার করে।

তিনি সেচ্ছায় আত্বগোপনে ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকারী টিমের এস আই লুৎফুল হায়াদর। তিনি আরও জানান, ফরিদপুর থেকে তাকে উদ্ধার করে তাকে সরাসরি খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে।
রহিমা বেগমের সন্ধান চেয়ে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তাঁর মেয়ে মরিয়ম মান্নান। এর মধ্যে তাঁর মায়ের লাশ উদ্ধারের খবরও প্রচার হয়েছিল। মরিয়ম মান্নানের মা নিখোঁজের খবর প্রচারের পর থেকে বিষয়টি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে








