,

গুড়ের মধ্যে লুকিয়ে স্বর্ণ পাচার!

স্টাফ রির্পোটার- বার্মিজ গুড়ের মধ্যে লুকানো ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রবিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুই টায় স্টেশন টেকনাফ বিসিজি স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানার বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মায়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট থেকে একজন ব্যক্তিকে ০১ টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে নামতে দেখা যায়। সে ব্যাগ নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করে।

ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। সে বস্তাটি ফেলে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বার উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ