স্টাফ রির্পোটার- জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সভা-সমাবেশে লাঠিসোটা নিয়ে মিছিল মিটিং করা রাজনীতির জন্য অশনি সংকেত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু এখানে গণতন্ত্রের কোনো কিছুই নেই। এখানে স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই। এভাবে চলতে থাকলে তা আগামী নির্বাচনের জন্য ভালো হবে না। তিনি বলেন, কথা বলা আর সভা-সমাবেশ করার স্বাধীনতা না দিলে স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে না ।
জি এম কাদের বলেন, বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের কোনো কিছুই নেই। এখানে স্বাধীনভাবে কথা বলা, সভা-সমাবেশ করার কোনো পরিবেশ নেই।
সন্ত্রাসী হামলায় আহত জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, দলীয় কারণেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শফিকুল। গেল নির্বাচনের পর থেকে তার ওপর একের পর এক হুমকি এসেছে। সরকারি দল এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই। যদিও থেকে থাকে তাহলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয় বলে দাবি করেন তিনি।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে কোনো কোন্দল নেই। যদিও থেকে থাকে তাহলে তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয় বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, শফিকুল ইসলাম আদালতে হাজিরা দেওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে শনিবার থেকে শুরু হওয়া সনাতন ধর্ম্বাবলবীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে ।
জি এম কাদের বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বিশ্বের সব ধর্মের অনুসারীদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
তিনি বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্ম মতে, দুষ্টের দমন আর শিষ্টের পালন এর প্রত্যাশায় শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়ে থাকে। এ সময় সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অশুর শক্তি দমনের মাধ্যমে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরম ভক্তিতে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আবহমানকাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দিপনায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গোৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ও আনন্দ মুখর পরিবেশে অংশ নেয়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে। আরো সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই শুভক্ষণে পরম শ্রদ্ধায় স্মরণ করছি, আধুনিক বাংলাদেশের রূপকার, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। দাঙ্গাজনিত কারণে, প্রায় ৫০ বছর রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার সময় ১৯৮৯ সালে আবারো জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্ঠমীর শুভ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। পল্লীবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্ট। যোগ্যতার ভিত্তিতে সব ধর্মাবলম্বীদের সরকারি চাকরিতে প্রবেশাধিকার নিশ্চিত করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া, প্রতিটি পূজা-পার্বণ, মন্দির নির্মাণ ও মন্দির সংস্কারে পল্লীবন্ধুর আন্তরিক সহায়তা ছিলো সর্বজনবিদিত।








