,

মেঘনায় ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

স্টাফ রির্পোটার- ভোলার দুর্ধর্ষ জলদস্যু বাহাদুর বাহিনীর প্রধান বাহাদুরসহ দুই সহযোগীকে  আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

মঙ্গলবার বিকাল থেকে  গভীর রাত পর্যন্ত মেঘনার বঙ্গেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বাহিনী প্রধান বাহাদুর তার দুই সহযোগী ইকবাল হোসেন ও শেখ ফরিদ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনার বঙ্গেরচর এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যু বাহাদুর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অধিকাংশ সদস্য পালিয়ে যায়। এ সময় ৩ জলদস্যুকে আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের সাব-লেফটেন্যান্ট এম ফজলুল হক এ অভিযানের নেত্বত্ব দিয়েছেন।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ অন্যান্য আলামত এবং আটকৃত ডাকাতদের ভোলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ