‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনাল ম্যাচের শেষ ওভারে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান দল। সিরিজের শিরোপা জিতল পাকিস্তান
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে স্বাগতিকদের দেওয়া ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নামে পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় তারা। ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে ১৬৮ রান করে জয় পায় পাকিস্তান দল।
ফাইনালে বড় সংগ্রহের আভাস দিলেও পাক বোলারদের দাপটের কাছে শেষ মুহূর্তে লুটিয়ে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান।
পাকিস্তানের হয়ে দলীয় সর্বোচ্চ ২২ বলে দুই চার ও তিন ছয়ে অপরাজিত ৩৮ রান সংগ্রহ করেন মোহাম্মদ নওয়াজ। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ান ২৯ বলে চার চারে ৩৪ রান, হায়দার আলী ৩১ রান, অধিনায়ক বাবর আজম ১৫, শান মাসুদ ১৯, ইফতেখার ২৫ এবং আসিফ আলী ১ রানের সুবাদে জয় তুলে নেয় পাকিস্তান।
নিউজিল্যান্ড দলের হয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৮ বলে দুই ৬ এবং ছয় চারে ৫৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন গ্লেন ফিলিপস। ২২ বলে এক ছয়ে ও এক চারে ২৯ রান করেন তিনি। কিউইদের হয়ে ফিন অ্যালেন ১২, ডেভন কনওয়ে ১৪, মার্ক চ্যাপম্যান ২৫, জেমস নিশাম ১৭, টিম সাউদি এবং মাইকেল ব্রেসওয়েল ১ রান করে।








