,

বিএনপি আন্দোলন করতে গিয়ে সহিংস হয়ে ওঠে –ও. কাদের

স্টাফ রিপোর্টার- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত বছরে বিএনপি খালেদা জিয়ার জন্য চোখে পড়ার মতো কোনও আন্দোলন করতে পারেনি। তাই তাদের মুখে আন্দোলন করে সরকার হটানোর কথা মানায় না। কিন্তু আন্দোলনের করতে গিয়ে তারা সহিংস হয়ে উঠবে কিনা তা নিয়ে সংশয়ে আছে সরকার। দেশের মানুষকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য সরকার চেষ্টা করবে। সরকারের কথা হলো, শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আগেও হস্তক্ষেপ করা হয়নি, এবারও করা হবে না। নির্বাচন কমিশনের অধীনে দেশে আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনগতভাবে বাতিল হয়ে গেছে। সেটার ভূত এখনও নামাতে পারছে না বিএনপি। উচ্চ আদালত থেকে যা বাদ হয়েছে তা আর আসবে না।

তিনি বলেন, ইভিএমের বিপরীতে কথা বলা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য। ইভিএমে স্বচ্ছ ভোট হবে, এ জন্য সরকার চায় শতভাগ ইভিএম হোক। বিএনপি কোন যুক্তিতে এর বিরোধিতা করছে?

এসময় বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পদত্যাগ করলে আপনারা এ বৈশ্বিক সংকটের সমাধান করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আর কোন নিয়মে সরকার যাবে? নিয়ম তো আছে, দেশে নির্বাচন হবে।

ওবায়দুল কাদের বলেন, সংকট কাটাতে একটু বেগ পেতে হচ্ছে সে জন্য সরকারের পদত্যাগ করতে হবে, এটা তো কথা হতে পারে না!  তিনি আরও বলেন, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার করবো! পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে! আমাদের আইনে তত্ত্বাবধায়ক বাদ গেছে। সেই তত্ত্বাবধায়কের ভুত কেন নামাতে পারছে না বিএনপি আমি জানি না।

জ্বালানি, জীবন-যাপনের খরচ, ফুড ক্রাইসিস সারা দুনিয়ায় আজকে বাড়তির দিকে। এটা বাংলাদেশের সৃষ্ট নয়। আমাদের বিরোধী দল কথায় কথায় ঠিক মতো বিদ্যুৎ-গ্যাস-তেল দিতে না পারলে পদত্যাগ করুন বলে। ফ্রান্সে একসঙ্গে ২০ শতাংশ পেট্রল স্টেশন বন্ধ করে দিতে হয়েছিল। সেখানে কি তারা সরকারের পদত্যাগ দাবি করছিল? সেখানে বিক্ষোভ হয়েছে। মানুষ কষ্টে থাকলে বিক্ষোভ তো করতেই পারে! মানুষের কষ্টটা আমরা বুঝি। আমরা জনগণকে বলবো, কোন বাস্তবতার মুখে আমরা আজকে এই অবস্থায় উপনীত হয়েছি এবং আমাদের কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সেটা তো আজ আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক বলছে, দ্য ওয়ার্স্ট ইজ ইয়েট টু কাম। সে অবস্থায় আমাদের কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা খাদ্য নিয়ে বিপদে পড়বো শিগগির সে সম্ভাবনা নেই। তারপরও আমরা আগাম চিন্তা করে রেখেছি, বলেন কাদের।

তিনি আরও বলেন, গ্যাস-তেলের ব্যাপারে যাদের কাছে আছে তাদের সঙ্গে আলাপ করেছি। আমি আশা করি, এখানেও ইতিবাচক কিছু পাওয়া যেতে পারে; সুলতান অব ব্রুনেই এসেছেন। তাদের কাছেও আমাদের প্রস্তাব আছে তেল ও গ্যাসের।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা আর্থিক সংকটে আছি, এতে সন্দেহ নেই। তিনি বলেন, তবে অনেক ক্ষেত্রে আমরা স্বস্তিতেও আছি। আমাদের খাদ্যের তেমন সমস্যা নেই। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ কষ্টে আছে, এটাও ঠিক। তবে একজন মানুষও না খেয়ে কষ্টে মারা যায়নি। এরমধ্যেই চলতে হবে। দেশের রিজার্ভ নিয়ে খুব চিন্তিত নই। বর্তমানে যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয়মাস চলা সম্ভব। এ সংকট কাটাতেই কিছু বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে- এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি?’

তিনি বলেন, ‘দেশের সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে? তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? নির্বাচনে ইভিএম থাকুক, সরকারি দল শতভাগ আসনে ইভিএম দাবি করছে। নির্বাচন কমিশন কতটুকু দেবে, সেটা তাদের সিদ্ধান্ত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের দেশে ফখরুল সাহেবরা ইভিএম চাচ্ছেন না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । মন্ত্রী বলেন, একটা প্রকল্প আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেটি হল বাস র‌্যাপিড ট্রানজিট। এটা আমি আসার আগেই নেওয়া হয়েছিল। এ প্রকল্প কতটা বাস্তবসম্মত, তাতে ভাবনার ঘাটতি ছিল।

সেতুমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কাছে এরইমধ্যে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মোটামুটি ঠিক করেছি, সবাই কানেকটেড (উদ্বোধনের সময়) থাকবে। যেখানে সেতু বেশি, যেমন- ৫০টির বেশি সেতু চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা- এ তিন বিভাগে প্রধানমন্ত্রী কানেকটেড হবেন। অন্যরা কানেকটেড থাকবেন, যাদের ব্রিজ আছে। তিনটি জায়গায় সমাবেশ হবে, উদ্বোধন উপলক্ষে সমাবেশ।

তিনি বলেন, আমরা আশা করছি, বছরের প্রান্তিকে আমাদের বহুপ্রতিক্ষিত স্বপ্নের প্রকল্প এমআরটি লাইন ৬ (মেট্রোরেল)-এর ফাস্ট ফেইজের উদ্বোধন হবে। চট্টগ্রামের সাউথ এশিয়ার নদীর তলদেশের একান্ত টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, এটাও বছরের শেষে খুলে দেওয়া হবে। আর অন্যান্য যে কাজ আছে, সেগুলো এগিয়ে চলেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমি ফিন্যান্সিয়াল ডিসিপ্লিনের কথা বারবার বলেছি। এখানে মনিটরিং জোরদার করতে বলেছি। কাজের ব্যাপারে আরও কমিটমেন্ট নিয়ে কাজ করতে বলেছি। বিআরটির যে সমস্যা ছিল, সেটা এখন অনেকটা ট্র্যাকে এসেছে। এ ধারা বজায় রাখতে বলেছি।

মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, যানজট কবে বন্ধ হবে এটা নিয়ে দিনক্ষণ বলা যাবে না। মানুষকে ধৈর্য ধরতে হবে। যানজট নিয়ে অধৈর্য হলে চলবে না।  সরকার চেষ্টা করছে। তবে যানজটের জন্য মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য। তিনি বলেন, খাবার নিয়ে বিপদে পড়ার কোনও আশঙ্কা নেই। এরপরও সরকার আগাম সতর্ক আছে।

তিনি বলেন, বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনাই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে, তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ