,

ঘোড়াশালে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

ঘোড়াশালে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার – নরসিংদীতে পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ৫ নম্বর ইউনিটে আবার শুরু হয়েছে বিদ্যুৎ উৎপাদন। এতে এ কেন্দ্রে ফের যোগ হলো ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, যান্ত্রিক সমস্যা সমাধান করে আজ বৃহস্পতিবার সকাল থেকে ইউনিটটিটি চালু করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়।

পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট চালু করা যায় গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায়। পরে ১২ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।

বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ইউনিটটির রি জেনারেটিভ হিটার ঠিক করে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানান, ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে ৫ অক্টোবর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্টোল রুম প্রায় তিন ঘণ্টা পরিদর্শন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন মেশিনারি পরীক্ষা-নিরীক্ষা করেন। ৯ দিন বন্ধ থাকার পর পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ