,

কেরাণীগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার- ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১০২১ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ  হাসনাবাদ রকি টাওয়ার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের দশ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোহাম্মাদ হাসান ভুইয়া (৩৭) । তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৩,০১৫/-  টাকা জব্দ করা হয়।

এছাড়াও বৃহস্পতিবার মাঝ রাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ মাজার রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে এক হাজার একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সালমান (৩৩) ও মোঃ নাঈম (২০) । এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ১,১৭৫/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল । গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ