ইউএনবি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের জনগণের জীবন পরিবর্তনে আত্মনিয়োগ করতে বলেছেন।
বলেন, ‘সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আত্মনিয়োগ করতে হবে।’
বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫তম এবং ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি তাদের ‘জনসাধারণের সেবক’ হিসেবে নিজেদের পরিচয় দিতেও নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের জনগণের জীবন পরিবর্তনে আত্মনিয়োগ করতে বলেছেন।
তিনি বলেন, ‘সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আত্মনিয়োগ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার লক্ষ্যে আপনারা জনগণের সেবা করবেন এটাই চাই।’
প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মচারী ভাইয়েরা, জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে জনসেবা করতে হবে।
তিনি বলেন, অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম হিসেবে হিসেবে করতে হবে।
তিনি বলেন, পাকিস্তান আমলে একজন বাঙালি সেক্রেটারি হওয়ার সুযোগ পায়নি। অথচ জ্ঞানে সবচেয়ে উৎকর্ষ বাঙালিদের বেশি ছিল, তারপরও স্থান পায়নি। এ কথা মনে রাখতে হবে, একজন সচিব বাঙালি ছিল না। কোনো জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার বাঙালি ছিল না। একজন মাত্র কর্নেল হতে পেরেছিল। সব পদ তারাই দখল করেছিল।
শেখ হাসিনা বলেন, আজ আমরা সবকিছুই হতে পারছি, সেটা দেশ স্বাধীন হয়েছে বলেই। এ কথা মাথায় রেখে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের ভাগ্যবদলে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮-এর নির্বাচনকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি পরিকল্পনা ঘোষণা করেছিলাম। পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে আমরা কাজগুলো শুরু করি। যার মাধ্যমে আমরা এমডিজি বাস্তবায়ন করেছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিন।
১২৬তম ব্যাচের ফারহানা নাসরিন, ১২৫তম ব্যাচের মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ১২৪তম ব্যাচের তানিয়া তাবাসসুমও তাদের অনুভূতির কথা জানান।
প্রধানমন্ত্রী ১২৪তম, ১২৫তম ও ১২৬তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
এর আগে তিনি সেখানে বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্রের ফলক উন্মোচন ও পরিদর্শন করেন। তিনি একাডেমিতে তার বক্তৃতা সম্বলিত একটি সংকলন বইয়ের মোড়কও উন্মোচন করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।
পরে তিনি প্রশিক্ষণার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।








