,

“পর্যটন শিল্পের মহাপরিকল্পনা”  শীর্যক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার- ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। মঙ্গলবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স  কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে “পর্যটন শিল্পের মহাপরিকল্পনা” শীর্যক আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন সভায় উপস্থিত সংশ্লিষ্টরা।

এসময় আলোচনা সভায়  উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিজম মাল্টিপ্নান ইন বাংলাদেশের ডেপুটি টিম লিডার অধ্যাপক ড.নুরুল ইসলাম  নাজেম, ট্যুরিস্ট পুলিশ ঢাকার ডিআইজি  ইলিয়াছ শরীফ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম , ইনবাউন্ড টোর অপারেটর এক্সপার্ট তৌফিক রহমান, আরবান প্লানার জনাব আবু সোফিয়ান এবং ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।

আলোচনার শুরুতে বক্তারা ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। এসময় পর্যটকদের গাইড করা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সারাদেশে ট্যুরিস্ট পুলিশের পর্যাপ্ত অফিস স্থাপন, ট্যুরিস্ট পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা,ট্যুরিস্ট পুলিশের জনবল স্বল্পতা, স্পেশাল ট্রেনিং ও ট্রেনিং সেন্টার স্থাপন,ডিজিটাল  সিকিউরিটি, লজিস্টিক সাপোর্ট সহ পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট  বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের সভপতি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উপস্থিত সকলের বক্তব্যের সাথে একমত পোষন করেন এবং ভবিষ্যতে ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ