শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাকিব লিটন এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন

স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ব্যাটসম্যান লিটন কুমার দাস এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই দলে খেলবেন। কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলবেন। কেকেআর তাদেরকে দলে ভিড়িয়েছে।

প্রথম দফায় ডাক পাননি। ভাবা হচ্ছিল, প্রথমবার আইপিএল খেলার স্বপ্ন দেখা লিটন সুযোগ পাবেন না। আর আইপিএলে ফেরার প্রতীক্ষায় থাকা সাকিব এবারও আইপিএলে দল পাবেন না। তবে তা হয়নি। দ্বিতীয় দফার ডাকে দুই ক্রিকেটারকেই দল পেয়েছেন। তাঁদের ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে কলকাতা।

লিটনের ৫০ লাখ রুপিতে ও  সাকিব ১ কোটি ৫০ লাখ রুপিতে কলকাতার হয়ে খেলবেন। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কলকাতার হয়ে খেলবেন লিটন। এর আগে কলকাতার হয়ে খেলেছেন সাকিব ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ