,

বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বাজাতে চাই – ছাত্রলীগ সভাপতি

বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বাজাতে চাই - ছাত্রলীগ সভাপতি

স্টাফ রিপোর্টার – বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বাজাতে চাই। ১৯৫৪ সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল বাংলাদেশের ছাত্রসমাজ। আগামী ২০২৪ সালের নির্বাচনে অশুভ ও অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্রসমাজ নিশ্চিত করতে চাই। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা শপথ গ্রহণ করতে চাই-আমরা একটা লড়াই করতে চাই এবং এই লড়াইয়ের শেষ আমরা দেখতে চাই। যারা জাতির পিতার হত্যাকারী, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেছে, যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে, বাংলাদেশে দুর্নীতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়েছে এবং দুর্নীতিবাজদের যারা পুনর্বাসন করতে চায়। এই অপশক্তির বিনাশ আমরা বাংলার মাটি থেকে নিশ্চিত করেই ছাড়ব।

সাদ্দাম হোসেন বলেন, সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। এ দেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে, করছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের বছরব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ৪ জানুয়ারি সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বিকাল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ৬ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা এবং ৫ েেক ৮ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, সংগৃহীত রক্ত বিতরণ ও শির্ক্ষাীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

এছাড়া সুবিধাজনক সময়ে সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ, যা পরবর্তী সময়ে সুবিধাজনকভাবে অনুষ্ঠিত হবে বলে জানান সাদ্দাম হোসেন। সম্ভাব্য এসব কর্মসূচির মধ্যে রয়েছে– প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাক সবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালন; প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ শীর্ষক মতবিনিময় সভা পরিচালনা; কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন এবং বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পুনর্মিলনীর আয়োজন।

সম্ভাব্য কর্মসূচির মধ্যে আরও রয়েছে– বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ; স্মার্ন্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্টের আয়োজন; সব সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা; উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে স্মার্ট ইয়ুথ ক্যাম্প গড়ে তোলা; শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে স্মার্ট শর্ট ফিল্ম কমপিটিশন; বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডেভেলপমেন্ট কুইজের আয়োজন; নারী শিক্ষার্থীদের নিয়ে নারীর ক্ষমতায়ন ও শেখ হাসিনা শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা; সজীব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন; স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্যাম্পাসের ওপর আন্তর্জাতিক অ্যাকাডেমিক কনফারেন্স; স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াড; দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে চা চক্র; স্মার্ট বাংলাদেশ: আওয়ার কান্ট্রি আওয়ার ড্রিম শীর্ষক পোস্টার প্রেজেন্টেশনসহ অন্যান্য কর্মসূচি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ