রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিকি-আধুলি পার্টি নিয়ে নির্বাচন ঠেকাতে পারবে না বিএনপি – কামরুল ইসলাম

সিকি-আধুলি পার্টি নিয়ে নির্বাচন ঠেকাতে পারবে না বিএনপি - কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার – সিকি-আধুলি পার্টি নিয়ে বিএনপি নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কামরুল হাসান বলেন, আন্দোলন করে নির্বাচন ঠেকাতে পারবেন না। তিনি বলেন, সিকি-আধুলি পার্টি নিয়ে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি। প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ