,

দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি – প্রধানমন্ত্রী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করেছে - প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। দলের সমর্থক দেখে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি। কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। মানুষকে মানুষ হিসেবে দেখা হয়েছে এবং দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

শেখ হাসিনা বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ গ্রহণ করেছেন। টানা দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন তিনি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সিটির করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ