,

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে – ওবায়দুল কাদের

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে - ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার – পরাজয় নিশ্চিত জেনে বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে ভয় পায়। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সাথে নেই। সাধারণ জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সাথে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করবো। ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী তাকে অনেক কিছু দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন এক মাস আমার কোনো হুঁশ ছিল না। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মৃত্যু থেকে ফিরে এসেছি। টানা ১৪ বছর ধরে মন্ত্রী। টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন।

এরপর ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের হাতে বৃত্তি তুলে দেন।

এর আগে সকালে নিজ বাড়িতে এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। এ সময় কোম্পানীগঞ্জ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমাম, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, বসুরহাট পৌরসভা মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা প্রমুখও উপস্থিত ছিলেন।

এদিকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। মঙ্গলবার ভক্ত ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ওবায়দুল কাদের রাজনীতি ছাড়াও বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন। বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। ওবায়দুল কাদের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো – ইধহমষধফবংয: অ জবাড়ষঁঃরড়হ ইবঃৎধুবফ, বাংলাদেশের হৃদয় হতে, তিন সমুদ্রের দেশে, মাটি ও মানুষের কথা, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এই বিজয়ের মুকুট কোথায়, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র, কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি, নির্বাচিত কলাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ