,

দুরন্ত বিপ্লবের লেখা ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

দুরন্ত বিপ্লবের লেখা ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – দুরন্ত বিপ্লবের লেখা ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইয়ের লেখক আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের মরদেহ তিন মাস আগে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করেছিল পুলিশ। রবিবার গণভবনে দুরন্তের স্বজনদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস। অনুষ্ঠানে দুরন্ত বিপ্লবের মা রোকেয়া আক্তার খাতুন, তার ভাই দুর্জয় বিপ্লব ও বোন শাশ্বতী বিপ্লব উপস্থিত ছিলেন।

একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন দুরন্ত। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছিলেন। গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাড়ি আসার পথে নিখোঁজ হন তিনি। কোথাও খোঁজ না পেয়ে দুদিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরে ১২ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ঘাট এলাকার বুড়িগঙ্গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও ময়নাতদন্তকারী চিকিৎসক দুরন্তকে ‘হত্যার’ কথা বললেও তদন্তে নেমে পিবিআই জানায়, দুরন্ত খুন হননি, বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। দুরন্ত বিপ্লব নেত্রকোণা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার পরিবার ঢাকায় থাকে। কেরাণীগঞ্জে একটি কৃষি খামার চালিয়ে আসছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ