সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টার – স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে গত সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, সিঙ্গাপুরে আবদুল হামিদের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। আগামী ৫ এপ্রিল রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ