,

শেখ হাসিনার সঙ্গে আগামী নির্বাচনে পারবে না জেনেই বিএনপি যড়যন্ত্র করছে – ওবায়দুল কাদের

শেখ হাসিনার সঙ্গে আগামী নির্বাচনে পারবে না জেনেই বিএনপি যড়যন্ত্র করছে - ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে পারবে না জেনেই বিএনপি যড়যন্ত্র করছে। তারা নিজেরা নির্বাচনে যাবে না, করতেও দেবে না। আমরা দেখবো কারা এসে বাধা দেয়। আমরা প্রস্তুত আছি। আমাদের হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার। তারেক জিয়ার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, নেতা ছাড়া আন্দোলন হয় না, নেতা ছাড়া নির্বাচন হয় না।

সাধারণ সম্পাদক বলেন, জাতিসংঘের সহায়তা চাইতে পারে কিন্তু জাতিসংঘের হস্তক্ষেপ কোনো আইনে পড়ে না। বিএনপির নালিশের রাজনীতির ধারা, তারা সেটা করেই যাবে। কাদের বলেন, ব্লুমবার্গের মতো প্রভাবশালী আন্তর্জাতিক মাধ্যম বলছে শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে যা করেছেন, আবারও ক্ষমতায় আসবেন। বাইরের এসব সংস্থার প্রশংসা সরকারের অর্জন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অর্জন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ইফতার পার্টি বন্ধ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ আয়োজন বাতিল করা হয়েছে জনগণের স্বার্থে। আ. লীগ ও সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করতে।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা দিবসে বাঙালি জাতির ৫২ বছরের অর্জন-মর্যাদা নিয়ে তামাশা করা সাধারণ কোনো ভুল নয়। এটি শুধু একটি অনৈতিক কাজই নয় বরং একটি ফৌজদারি অপরাধ।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার দেশবাসীর কাছে জনপ্রিয়। মানুষ ভালোবেসে টানা তিন মেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখেছে। কাদের বলেন, ৩০ লাখ শহীদদের আত্মত্যাগ, লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের কাছে দেশ প্রেম ও দেশাত্মবোধ সৃষ্টির একটি অনন্য দিন। অথচ এই দিনে পলিটিক্যালি সিলেকটেড বিশেষ এক এজেন্ডা সেটিংয়ের উদ্দেশ্যে সংবাদ মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের আদর্শ অর্জনকে অস্বীকার করার সামিল নয়?

যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সায়েম খান উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের র্শীষ নেতারাও।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ