,
জাতীয় সংসদ নির্বাচন

৩০০ আসনেই ভোট হবে ব্যালটে, পাঁচ সিটিতে ইভিএম

স্টাফ রিপোর্টার- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না জানিয়ে মো. জাহাংগীর আলম বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এছাড়া দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিলে জানানো হয়, গাজীপুর সিটি ২৫ মে, খুলনা-বরিশাল ১২ জুন এবং রাজশাহী-সিলেট ২১ জুন ভোট হবে। সর্বত্র থাকবে সিসি ক্যামেরা।

এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, বৃহস্পতিবার। মনোনয়ন পত্র বাছাই হবে ৩০ এপ্রিল, রবিবার আপিল দায়ের হবে ২ মে থেকে ৪ মে। আপিল-নিষ্পত্তি হবে ৫ থেকে ৭ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। প্রতীক বরাদ্দ ৮ মে এবং নির্বাচন হবে ২৫ মে।

এছাড়া খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল হবে ১৯ মে থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে।

আর তৃতীয় ধাপে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ থেকে ২৮ মে। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং ভোটগ্রহণ হবে ২১ জুন।

তিনি আরও জানান, গ্রীষ্মকাল হওয়ায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ হবে ৪টা পর্যন্ত।

রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য বিবেচনায় জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ