,

রাষ্ট্র এবং মূল চেতনার বেদীমূলে যেন আঘাত না লাগে- তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং বর্তমান সরকার এই স্বাধীনতা সবসময় বজায় রাখতে চায়। লক্ষ্য রাখতে হবে, সংবাদের নামে যেন আমাদের রাষ্ট্র এবং মূল চেতনার বেদীমূলে আঘাত না হানা নয় এবং সংবাদকে আকর্ষণীয় করতে গিয়ে যেন কাউকে অপব্যবহার না করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ সম্পাদক ফোরামের ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সম্পাদক ফোরামকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, মহান স্বাধীনতা দিবসে দৈনিক প্রথম আলো অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের নামে যা পরিবেশন করেছে, তা যে একইসাথে দায়িত্বহীন এবং রাষ্ট্রবিরোধী, সেটি সম্পাদক ফোরাম তাদের বিবৃতিতে পরিষ্কারভাবে বলেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজে বসবাস করি। আমরা বিশ্বাস করি, সমাজ ও গণতন্ত্রের বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীন বিকাশ অপরিহার্য। আওয়ামী লীগ শুধু সরকারে থাকা অবস্থায় নয়, বিরোধী দলে থাকার সময়ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিলো, ভবিষ্যতেও থাকবে। আসুন দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে সবাই সম্মিলিতভাবে কাজ করি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ