স্টাফ রিপোর্টার- বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান মারা গেছেন। ৮২ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে জানা গেছে। মৃত্যুকালে রোকিয়া আফজাল রহমান ২ মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।








