স্টাফ রিপোর্টার-আইনজীবীরা বিচার বিভাগ ও আদালতের অংশ। তাদের সাহায্য-সহযোগিতা ছাড়া বিচারিক কার্যক্রম স্বচ্ছন্দে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ফরিদপুর আদালতের আমতলায় বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবী সমিতি ভবনে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জুডিসিয়ারির অংশ, আদালতের অংশ, আপনাদের সাহায্য-সহযোগিতা ছাড়া কোনোভাবেই আদালতের কাজকর্ম স্মুথলি রান করা সম্ভব না।
আইনজীবীদের প্রতি অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, যেহেতু আপনারা আদালতের অংশ, আপনাদের আদালতকে আপনারা কো-অপারেট করবেন। যাতে করে স্মুথলি বিচারিক কার্যক্রম সম্পাদন করা যায়।
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদ বেপারী। এসময় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।সিডি ৫০০ টাকা হারে ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। ভোটার তালিকার সিডি কেনা অর্থ চালানে জমাদানের কোড ১-০৬০১-০০০১-২৬৩১। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র সংগ্রহের সময় আচরণবিধির কপি সংশ্লিষ্ট মনোনয়নপত্র সংগ্রহকারীকে মনোনয়নপত্রের সঙ্গে দেবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল। আর রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে ও প্রতীক বরাদ্দ ৯ মে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ। আর ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে। কেননা আইন অনুযায়ী, ভোটগ্রহণ করতে হবে মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে।








