,

ঢাকা নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রনে

স্টাফ রিপোর্টার- নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। সকাল ৯:১০ মিনিটে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো: শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এছাড়া নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ১২ প্লাটুন বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে র‌্যাবের ১২টি টহল দল ও ৫টি গোয়েন্দা দল । ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খরা রক্ষায় কাজ করছে ডিএমপির পুলিশ সদস্যরা।

এরমধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। নারী-পুরুষ যে যেভাবে পারছেন, তাদের দোকানের মালামাল বের করে নিয়ে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ