,

জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যস্ত দিন

জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যস্ত দিন

মিথুন আশরাফ – জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত দিন কাটিয়েছেন। বুধবার জাইকা, জেইটিআরও, জেবিপিএফএলসহ কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ করেছেন। টোকিওর স্থানীয় বুধবার সকালে আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে স্বাক্ষাৎ হয়। বাংলাদেশে-জাপান কমিটি ফর কমার্সিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকোবুর সঙ্গেও স্বাক্ষাৎ হয়। জেইটিআরও চেয়ারম্যান ও সিইও ড. ইশিগুরো নরিহিকোর সঙ্গেও হয় স্বাক্ষাৎ। জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি টারো আসোর সঙ্গেও স্বাক্ষাৎ হয়।
টোকিও আকাসাকা স্টেট প্যালেসের স্টেট গেস্ট হাউজে বুধবার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে জাপানি ভাষায় ‘বঙ্গবন্ধু গ্রাফিক নভেল মুজিব’ শর্ষিক বই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি টারো আসো।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার জাপান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিও পৌঁছলে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়ামাদা কেনজি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বুধবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুদেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিনিয়োগ সম্মেলন এবং প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ১৫ দিনের সরকারি সফরে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যান। এই সফরকালে টোকিওর সঙ্গে ৮টি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে বলেন, দুই প্রধানমন্ত্রীর (বাংলাদেশ ও জাপান) উপস্থিতিতে দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। তিনি আরও বলেন, জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং একইদিন বিকেল ৫টায় (স্থানীয় সময়) টোকিও পৌঁছান।
প্রধানমন্ত্রী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। মোমেন বলেন, ৪ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন। আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ