শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগের শুভেচ্ছা

শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারপ্রধানকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ