বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানী খিলগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার

রাজধানী খিলগাঁওয়ে একটি বাসা থেকে সুমাইয়া আজমিন সূর্যা (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) বিকেলে ত্রিমোহনী নাসিরাবাদ টেকপাড়া এলাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ জানান, আমরা খবর পেয়ে দুপুর দেড়টার দিকে খিলগাঁও নাসিরাবাদ ত্রিমোহনী টেকপাড়া এলাকার একটি বাসায় যায়। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমরা স্বজনের কাছে জানতে পেরেছি তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি নিজ বাসায় থাকতেন, কীভাবে ঘটনা ঘটেছে কিছুই জানি না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ