তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের অংশগ্রহণে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেন, দেশের ওপর আস্থা নেই বলেই পাকিস্তান আমল ভালো ছিল বলে এমন মন্তব্য করেছিলেন ফখরুল।ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছি। তিনি আরও বলেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।এর আগেও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার অসুস্থতায় এমন মন্তব্য করেছিলেন তথ্যমন্ত্রী। তখন এ দেশেই সঠিক চিকিৎসায় সুস্থ হয়েছিলেন তিনি। এ কারণে মহান আল্লাহর কাছে এবারও দোয়া করেন তিনি। এছাড়া খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে জানান তথ্যমন্ত্রী।








