ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান থেকে লিফলেট ফেলে গাজার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সিএনএনের খবর অনুসার, লাইভ ফুটেজে দেখা গেছে, আকাশ থেকে লিফলেট পড়ছে। এতে লেখা, আপনার নিরাপত্তার স্বার্থে আইডিএফ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার বাড়ি ফেরা উচিত নয়। গাজায় পরিচিত সব সরকারি আশ্রয়কেন্দ্র খালি করতে হবে। সীমান্তে নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি যাওয়া নিষিদ্ধ। বেড়ার কাছে আসা প্রতিটি ব্যক্তি নিজেকে মৃত্যুর মুখোমুখি করছে। আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে এবং ওয়াদি গাজার দক্ষিণে যেতে হবে।
লিফলেটে একটি চিত্র আঁকা হয়েছে যেখানে দক্ষিণ গাজার দিকে তীর চিহ্ন দেখানো হয়েছে এবং মানচিত্রের উপরের বাম কোণে ‘মানবিক সহায়তা অঞ্চল’ লেখা একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে।সিএনএন মন্তব্যের জন্য আইডিএফের সাথে যোগাযোগ করেছে।








