,

নারী‌দের ওপর নির্যাতন না চাই‌লে নৌকায় ভোট দিন: দীপু মনি

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, দে‌শে না‌রীর ক্ষমতায়‌নে সব‌চে‌য়ে বড় ভূ‌মিকা রে‌খে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। নারী‌দের ওপর কোনো নির্যাতন না চাই‌লে ও শিক্ষার প‌রি‌বেশ শা‌ন্তিপূর্ণ রাখ‌তে নৌকায় ভোট দিন।

শনিবার (১৪ অক্টোবর) সকা‌লে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে টিএস‌সি‌তে শামসুর নাহার হ‌লের সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দি‌য়ে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যেসব দেশ আমা‌দের ওপর চোখ রাঙায় তা‌দের থে‌কে অ‌নেক ভা‌লো অবস্থা‌নে রয়েছে বাংলা‌দেশ।

তিনি আরও বলেন, আ‌গের সরকারগু‌লোর আম‌লে দে‌শের মানুষ মিলিয়ন ডলা‌রের হিসাব কর‌তো, এখন বি‌লিয়ন ডলা‌রে হি‌সেব করে; তাই রিজার্ভ একটু কম‌লেই চো‌খে লা‌গে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ