,

দেশে র‍্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

রাজধানী ঢাকাসহ সারাদেশে র‍্যাবের ৪৬০টি টহল টিম মোতায়ন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৬০টি ডবল টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়।

বুধবার (৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ‍র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আবারও বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধে সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের টহল টিম জোরদার করা হয়েছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ