শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেজা কম্বল শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পল্লীবিদ্যুতের ২ কর্মচারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন পল্লীবিদ্যুৎ সমিতির দুই কর্মচারী। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজবাড়ী জেলার আসাদ আলী ও মানিকগঞ্জ জেলার এনামুল হোসেন। তারা শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর সাব জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কাজ করতেন। থাকতেন কামান্না গ্রামের একটি ভাড়া বাড়িতে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল জানান, ভেজা কম্বল শুকাতে গিয়ে সকালে ভাড়া বাসায় টানানো তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ