রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নির্বাচন করতে চাইলে সহায়তা করব : ইসি আলমগীর

বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করেন, তাহলে অবশ্যই করব। তবে রাজনৈতিক দলকে কন্ট্রোলের দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের বিষয়ে আমাদের কিছু করার নেই।

রোববার (১৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে অভিযোগে এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে, অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দলের ‘ভোটের পরিবেশ নেই’ বলে অভিযোগ রয়েছে প্রসঙ্গে জানতে চাইলে জবাবে ইসি আলমগীর বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ