,

বিএনপি এখন ইঁদুরের গর্তে ঢুকেছে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই রাষ্ট্র-সমাজ ও সাংবাদিকদের শত্রু বিএনপি। তাদের প্রতিহত করতে হবে। তারা মানবতার শত্রু।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এখন ইঁদুরের গর্তে ঢুকেছে। তাদের নেতারা গর্তের মধ্য থেকে একটু একটু করে তাকিয়ে কর্মসূচি ঘোষণা করে। তারা গাড়িতে চোরাগোপ্তা হামলা চালায়, মানুষের ওপর হামলা চালায়, স্কুল-ঘর পুড়িয়ে দেয়।

তিনি বলেন, বিএনপি ৩২ জন সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকের বেশে গাড়িতে আগুন দিতে যায়। ২০১৩, ১৪ ও ১৫ সালে দেশকে ধ্বংস করার জন্য বায়তুল মোকাররমে আগুন দেওয়া হয়েছিল। পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়েছিল, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই অগ্নিসন্ত্রাসকে মোকাবিলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০১৮ সালেও সেই একই অপচেষ্টা হয়েছিল, তারা সফল হয়নি। এবারও দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এবারও তারা সফল হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ