বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহরুখ রহমান।তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ালিউর রহমান। তার নামাজে জানাজা বাদ মাগরিব ধানমন্ডি ৭নং রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ওয়ালিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একজন গবেষকও ছিলেন।








