জয়ার জয়রথ পৌঁছে গেছে বলিউডে। অভিনয় করেছেন ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায়। অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের সিনেমাটি আজ ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।
ছবির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে নিয়ে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।
ফেসবুক থেকে নেওয়া
এদিকে কয়েকদিন আগে মুক্তি পায় ওয়েব সিনেমাটির ট্রেলার। এতে শয্যাদৃশ্যে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে দেখা গেছে জয়াকে। এটা নিয়ে সমালোচনার মুখে পড়েন এ অভিনেত্রী। তবে অনেকে তার এই খোলামেলা দৃশ্য উপভোগ করেছেন। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ।








