শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্ভাবনা জাগিয়েও ঢাকা টেস্ট হারল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে প্রথমবার টেস্ট সিরিজ হারানোর দারুণ সুযোগ তৈরি করেও হাতছাড়া করল বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে দারুণ সুযোগ এসেছিল ঢাকা টেস্ট জেতার। শেষ পর্যন্ত সেই সুযোগ আর লুফে নিতে পারেনি শান্ত-মুশফিকরা।

মাত্র ১৩৬ রানের লিড নিয়েও লড়াই করেছে টাইগার বোলাররা। কিউইদের ম্যাচ বের করতে বেশ কঠিন লড়াই করতে হয়েছে। শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে চতুর্থ দিনে ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে সফরকারী নিউজিল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ