,

১৯ পুলিশ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি

বিসিএস (পুলিশ) ক্যাডারভুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৬ কর্মকর্তা। একইসঙ্গে পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৩ কর্মকর্তাকেও একই পদে পদোন্নতি দেওয়া হয়।মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ক্যাডারভুক্ত এ পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ