,

ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৬ ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা

নাশকতা এড়াতে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় রাতে চলাচলকারী ছয়টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২২ ডিসেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। অল্পদিনের মধ্যে আরও কয়েকটি বন্ধ করা হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরর্দী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ বন্ধ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করে। আমরা ট্রেনটির নিরাপত্তা দিতে পারছি না। ট্রেনটির নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার অমরা মিটিং করে সেটি করছি।

তিনি আরও বলেন, ট্রেনটি এখন পাইলটিং করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আগে যাবে পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন ও জনবলগুলো আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ